সাভারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
সাভারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ওই মার্কেটে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী বলেন, সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে গিয়েছে।

তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/বিবি/