বাংলাদেশিদের চাকরি দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বাংলাদেশিদের চাকরি দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটিতে রাঙামাটিতে মনিটরিং অ্যাসিস্ট্যান্ট এবং কক্সবাজারে কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। বাংলাদেশের নাগরিকরা পদ দুটিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

১. পদের নাম: মনিটরিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (১২ মাস)

কর্মস্থল: রাঙামাটি

যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, মানবিক বিভাগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। মনিটরিং ও মূল্যায়ন-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলা ও ইংরেজিতে লেখা ও বলায় দক্ষতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামে প্রচলিত অন্তত একটি ভাষা জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

২. পদের নাম: কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: কক্সবাজার

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (১১ মাস)

যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। গ্রাহকসেবা, সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করা কিংবা কমিউনিটি ফিডব্যাক মেকানিজম-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা বা তদারকিসংশ্লিষ্ট পেশাগত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই তিন বছরের অভিজ্ঞতার মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। চাটগাঁইয়া বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ডব্লিউএফপির নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/