চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মানববন্ধন

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সরকারি অফিসের কার্যক্রম শুরু হওয়ার আগেই নেতা–কর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। তারা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনির নাম দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। তবে কর্মসূচিটি কখন সংঘঠিত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। ওই এলাকায় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ঘটনাটি আজকের কি না, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি।