ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, এনসিপি নেতাসহ আহত ৭

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাতে) দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা দেলওয়ার হোসেনসহ ৭ জন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়।
এদিকে, সংঘর্ষের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ওপর হামলার অভিযোগ করেছেন এনসিপি নেতা দেলওয়ার হোসেন।
আহত অন্যরা হলেন- ব্যবসায়ী মো. সুমন, আব্দুর রহিম, ইকবাল কবির, সাইফুদ্দিন, শহিদ ও আলী হোসেন। তাদের কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে চারজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ আলী শপিং কমপ্লেক্সের চলাচলের রাস্তায় দোকান বসানো নিয়ে কয়েক দিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে ইজারাদার পক্ষের বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই জায়গায় দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীরা বাধা দেন। পরে বিকালে দুপক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষ বাঁধে।
ব্যবসায়ী আলী আহমেদ অভিযোগ করেন, যুবদল নেতা নয়নের নেতৃত্বে দুপুরে কয়েকজন ওই জায়গায় দোকান নির্মাণ করতে আসেন। ব্যবসায়ীরা বাধা দিলে তারা চলে যান। পরে বিকাল ৫টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ ও যুবদল নেতা আজম খানের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর হামলা চালান। এ ঘটনায় ৭ জন আহত হন বলে জানান তিনি।
এ অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাজারের ইজারাদার জাকির আহমেদ। তিনি বলেন, বাজারের খালি জায়গায় তার দলের কয়েকজন দোকান নির্মাণ করতে গেলে ব্যবসায়ীরা তাদের দোকান ভেঙে দেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই ব্যবসায়ীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।
সন্ধ্যায় এনসিপির আনোয়ারা উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে।
দেলওয়ার বলেন, সংঘর্ষস্থল থেকে কিছুটা দূরে আমি আবুল হোসেন মার্কেট এলাকায় বসেছিলাম। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে আমরা ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হই।
তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি বিএনপি ও এনসিপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ বলে মনে হচ্ছে না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।