দেশবাসীকে বিভ্রান্ত করছেন রিজভী: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশবাসীকে বিভ্রান্ত করছেন রিজভী: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে দেশবাসীকে বিভ্রান্ত করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যা সম্পূর্ণ অসত্য।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে তার দাবি।

তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে সরাসরি বাধা দেওয়া হয়েছে এবং পুরো এলাকা জুড়ে ব্যাপক ভীতি ছড়ানো হয়েছে। এমনকি নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও মনস্তাত্ত্বিক ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও, বিএনপির প্রার্থীর বড় ভাই রাষ্ট্রপতির পদে থাকার সুযোগে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটের আগেই ব্যালট পেপারের মুড়িতে সিল ও স্বাক্ষর মেরে রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরীক্ষা ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসাররা নিরপেক্ষ ভূমিকা ছেড়ে একটি দলের হয়ে কাজ করছেন।

/এসবি/