চট্টগ্রাম মেডিকেলে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

চট্টগ্রাম সংবাদদাতা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত এক নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি ঘোষণা দেওয়া হয়।
বক্তারা বলেন, মাত্র এক হাজার ট্রেইনিকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য ও বাস্তবতাবিবর্জিত। একই সঙ্গে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা করা, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৯ম গ্রেডের সমমান নির্ধারণ এবং বেসরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।
জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মানববন্ধন শেষে হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শুক্রবার রাত পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। দাবি আদায় না হলে কর্মবিরতি ও জরুরি বিভাগে শাটডাউন পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক জামান মোহাম্মদ নুরশাদ, সহসাধারণ সম্পাদক হয়েছেন মীর মুহাম্মদ ওমাইর, ইন্টার্ন কল্যাণ সম্পাদক নুসাইবা নুরাইন প্রমুখ। এ ছাড়া অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।