সীতাকুণ্ডে বালু লুট: বদলে যাচ্ছে পাহাড়ি ছড়ার প্রকৃতি

চট্টগ্রাম সংবাদদাতা

অভিযান ও গ্রেপ্তারের পরও চট্টগ্রামের রামগড়-সীতাকুণ্ড সংরক্ষিত বনে থামছে না অবৈধ বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে চলা এই কর্মকাণ্ডে বনটির বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে ঝিলতলী এলাকায় গিয়ে দেখা যায়, অবৈধ বালু উত্তোলনের কারণে একটি সরু পাহাড়ি ছড়ার স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক গঠন দৃশ্যমানভাবে বদলে গেছে।
বন বিভাগের নথি অনুযায়ী, গত বছরের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত সংরক্ষিত বন এলাকায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে অন্তত ২১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১১টি বালুবাহী ট্রাক, দুইটি এক্সকাভেটর, ১৬টি ড্রেজার, একটি শ্যালো ইঞ্জিন, বালু উত্তোলনে ব্যবহৃত হাজার হাজার ফুট পাইপ এবং ১ লাখ ৭ হাজার ঘনফুটের বেশি বালু জব্দ করা হয়েছে। এ সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। কয়েকটি নির্দিষ্ট এলাকায় অবৈধ বালু উত্তোলনের ঘটনা বারবার ঘটছে। এর মধ্যে করেরহাট ও মীরসরাই রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের ঝিলতলী ও চিকন ছড়া সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ঝিলতলীতে অন্তত ৫ বার ও চিকন ছড়ায় অন্তত ৪ বার অভিযান চালানো হয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক মাহদি হাসান বলেন, ‘তথ্য পেলেই আমরা অভিযান চালাই। যন্ত্রপাতি জব্দ করি, মামলা করি, হাতেনাতে কাউকে পেলে গ্রেপ্তার করি। কিন্তু অভিযান শেষ হওয়ার পরপরই অপারেটররা আবার অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে।’
১৮৯৩ সালে তৎকালীন আসাম-বেঙ্গল বন বিভাগের অধীনে কলকাতা গেজেটে রামগড়-সীতাকুণ্ড বনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। উত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা এ বনাঞ্চলের আয়তন ৮৪ হাজার একরেরও বেশি। বন্যপ্রাণীর আবাসস্থল ও পরিবেশগত সুরক্ষাবলয় হিসেবে পরিচিত এ বনটিতে ২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১২৩ প্রজাতির পাখি, ৮ প্রজাতির সরীসৃপ ও অন্তত ২৫ প্রজাতির বৃক্ষ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কৃষক বলেন, ‘প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ড্রেজার দিয়ে তোলা হয় বালু। পরে ডাম্প ট্রাকে করে সেই বালু কয়লা বাজার সড়ক দিয়ে বিভিন্ন স্থানে নেওয়া হয়।’
স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনকারীরা বনাঞ্চলে প্রবেশের বিভিন্ন সড়কে নজরদারির জন্য লোক মোতায়েন করে রাখে। প্রশাসন বা বন বিভাগের কোনো গাড়ি দেখলেই তারা মোবাইল ফোনে খবর পৌঁছে দেয়। এতে অভিযানের আগেই শ্রমিক ও যন্ত্রপাতি নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে করেরহাট রেঞ্জ কার্যালয়ের এক বন কর্মকর্তা বলেন, ‘কিছু বনকর্মী বালু লুটেরাদের সঙ্গে জড়িত। তারা অভিযানের তথ্য আগেই ফাঁস করে দেন। ফলে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয় না।’
স্থানীয়দের অভিযোগ, ঝিলতলীতে অবৈধ বালু উত্তোলনের নেতৃত্ব দেন করেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার। আর চিকনছড়ায় এ কার্যক্রম পরিচালনা করেন মাসুদ ওরফে মাসুদ কালা।
অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে আনোয়ার বলেন, ‘এখানে শতাধিক মানুষ বালু তোলে। আমিও কয়েক ট্রাক বালু তুলেছি। সবাই যদি অপরাধী হয়, তাহলে আমিও অপরাধী।’
অভিযুক্ত মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী বন সংরক্ষক মাহদি হাসান বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর পুনরায় অবৈধ বালু উত্তোলনে জড়িয়ে পড়েন। এ কারণেই বারবার অভিযান চালিয়েও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হচ্ছে না।’
নাম প্রকাশ না করার শর্তে এক বনপ্রহরী অভিযোগ করেন, করেরহাট রেঞ্জের চেকপোস্ট দিয়েই প্রতিটি বালুবাহী ট্রাককে যেতে হয়। কারণ বিকল্প কোনো সড়ক নেই। চেকপোস্ট পার হওয়ার সময় দায়িত্বরতদের ১০০ থেকে ২০০ টাকা করে ঘুষ দেওয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন করেরহাট রেঞ্জ চেকপোস্টের ইনচার্জ ও বন কর্মকর্তা আলাল উদ্দিন। তিনি বলেন, ‘টাকার নেওয়ার অভিযোগ সত্য নয়।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক কামাল হোসেন বলেন, ‘বনের ছড়াগুলো শুধু পানি প্রবাহের পথ নয়, এগুলো উদ্ভিদ, বন্যপ্রাণী ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একবার এসব ছড়া ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পুরো বনজ বাস্তুতন্ত্রের ওপর পড়ে।’