মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে একজন মিটফোর্ড হাসপাতালে ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানিয়েছেন, চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় দুজন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরও দুজনের মৃত্যু হয়।