দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয়। কনে আমাতুর রহমান একই গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল। সংবাদমাধ্যমকে তিনি জানান, আমাতুর রহমান তাদের পাঁচ বোনের মধ্যে সবার বড়।
জানা গেছে, এটি আমাতুর রহমানেরও দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মারা যান। সেই সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সামাজিক ও ধর্মীয় রীতি মেনেই তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
অন্যদিকে গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাজিদুর রহমানের প্রথম স্ত্রী। তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এই নতুন সংসার শুরু করলেন।
সম্প্রতি বিশিষ্ট ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। গোনাহ থেকে বেঁচে থাকতে তিনি এই বিয়ে করেছেন বলে ফেসবুকে একটি পোস্ট দেন। তবে জানা গেছে, তার স্ত্রী সন্তানসম্ভবা। এমন অবস্থায় তার দ্বিতীয় বিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই আলোচনার মধ্যেই প্রবীণ আলেম আল্লামা সাজিদুর রহমানের বিয়ের খবরটি এলো।

গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে: রফিকুল ইসলাম মাদানী