শিরোনাম

চোখে টর্চের আলো পড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
চোখে টর্চের আলো পড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় টর্চের আলো চোখে ফেলার ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাতে উপজেলার বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ।

নিহত মোসাব্বির হোসেন নাসিরনগর উপজেলার বড়শির গ্রামের আবু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের সরদার বাড়ি ও বড়নগর গ্রামের আফতাব মিয়া গোষ্ঠীর প্রভাব আছে। ওই দুই গোষ্ঠীর কিশোরদের মধ্যে গান শোনার সময় টর্চের আলো ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আফতাব মিয়ার গোষ্ঠীর অনুসারী মোসাব্বিরকে কুপিয়ে হত্যা করে মেঘনা নদীর পাড়ে ফেলে রাখা হয়। তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঈদের দিন সন্ধ্যায় মোসাব্বিরসহ তার বন্ধুরা গান শুনছিল। অন্ধকারে টর্চলাইট জ্বালালে সেই আলো যাদের চোখে পড়ে, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কুপিয়ে মোসাব্বিরকে হত্যা করা হয়।

/এসআর/