শিরোনাম

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এক কিশোর গ্রেপ্তার

বগুড়া সংবাদদাতা
কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এক কিশোর গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ১৬ বছর বয়সী এক কিশোর। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুরে আদালত তাকে শিশু-কিশোর পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শেখ মো. আলী মর্তুজা জানিয়েছেন। তিনি বলেন, ভিডিও ফুটেজে ওই কিশোরকে হামলায় অংশ নিতে দেখা গেছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার ১৯ দিন পর গত রবিবার গভীর রাতে দুজনকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল পুলিশ। গ্রেপ্তার আসামিরা ছিলেন দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা বিপ্লব ও আলিফ ইসলাম। দরবারে হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছিল।

/এসআর/