বগুড়ায় ছুরিকাঘাতে কোচিং সেন্টার পরিচালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় নিহত ব্যক্তির ভাইসহ আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চয়ন রাজভর (৪০) উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুচি সম্প্রদায়ের তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি বাজারে ‘দ্য নিউ কনটেস্ট’ নামে একটি কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের শাহিন ফকির ও তার ছেলেরা চয়ন রাজভরের ওপর হামলা চালান। হামলাকারীরা একপর্যায়ে চয়ন রাজভরের বুকে ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় চয়ন রাজভরকে রক্ষা করতে গিয়ে তার ভাই নয়ন রাজভর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রতিপক্ষের আমিনুর ফকিরও আহত হয়েছেন। তিনি সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।