শিরোনাম

বগুড়ায় ভোট কেন্দ্র থেকে জামায়াত নেতা আটক

বগুড়া সংবাদদাতা
বগুড়ায় ভোট কেন্দ্র থেকে জামায়াত নেতা আটক
আটক জামায়াত নেতা। ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২নং ওয়ার্ড জামায়াতের জেনারেল সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়। আটক নাসিরুল বৃন্দাবনপাড়া এলাকার আ. রহিমের ছেলে।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, আটক জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী রাতে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে গিয়ে জামায়াত নেতা নাসিরুলকে পাওয়া যায়। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।

বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু বলেন , রাতের বেলা কী কারণে তারা ভোটকেন্দ্রে আসে তা বোধগম্য নয়। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/এসআর/