অবাধে বালু উত্তোলনে বিলীন হচ্ছে চর

অবাধে বালু উত্তোলনে বিলীন হচ্ছে চর
ভোলা সংবাদদাতা

শতাধিক ড্রেজার ও বাল্কহেডে চলছে অবাধে বালু উত্তোলন। ভোলার সদর উপজেলার মেঘনা তীরের মানুষের অভিযোগ, একদিকে বালু তোলা হচ্ছে, অন্যদিকে নদীগর্ভে বিলীন হচ্ছে জেগে ওঠা চর, বসতভিটা ও ফসলি জমি।
ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ইউনিয়নের ৮টি মৌজার মধ্যে ৭টি মৌজার ৩ হাজার ৭০৫ একর জমি ভাঙনে বিলীন হয়েছে। নব্বইয়ের দশকে বারাহিপুর ও রামদেবপুর মৌজার ৮৮০ একরসহ ১ হাজার একর জমি জেগে ওঠে। ওই জমিতে ভাঙনকবলিত ৫২০টি পরিবারকে ঘর ও জমি দিয়ে পুনর্বাসন করা হয়। কিন্তু নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে গত দুই বছরে মৌজা দুটি বিলীন প্রায়। বর্তমানে সেখানে মাত্র ২০-২৫টি ঘর কোনো রকম টিকে আছে। ভাঙনে বিলীন হচ্ছে পাশের মদনপুর ইউনিয়নের মধুপুর ও বৈরাগীর চর মৌজা।
কাচিয়া মাঝের চরের বাসিন্দা তানজির আলম মাঝি বলেন, ‘বাড়িঘর ভাঙনের পরে সরকার মাঝের চরে আশ্রয় দিয়েছিলো। ভালোই ছিলাম। ভাঙনে আশ্রয়ণ প্রকল্পের পাকা ঘর মেঘনায় বিলীন হয়ে গেছে। এখন পাশের ইউনিয়নের মধুপুর এসেছি। আশ্রয় নিয়েছি অন্যের বাড়িতে।’
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয় লোকজনের দাবি উপেক্ষা করে মেঘনা নদীর ধনিয়া, ইলিশা ও কাচিয়া ইউনিয়নের জলসীমানায় প্রশাসন বাংলা ১৪২৮ সন থেকে চারটি বালুমহাল ঘোষণা করে। ওই বছর (২০১৯ সালে) বালু উত্তোলনের জন্য প্রথম দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। চলতি বছরে (বাংলা ১৪৩৩ সাল) চারটি মহাল ইজারার ডাক দিলেও ৩ (কাচিয়া) ও ৪ নম্বর (দক্ষিণ গাজীপুর) বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। বাকি দুইটির দাম বেশি থাকায় কেউ ইজারার নিলামে অংশ নেননি।
স্থানীয় লোকজন জানান, ইজারাকৃত যে দুইটি মহাল থেকে বালু তোলার কথা, সে দুইটি মহাল থেকে বালু তোলা হচ্ছে না। বালু তোলা হচ্ছে ইজারাদারের সুবিধা মতো জলসীমা থেকে।
ভোলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে পাউবোর কয়েকজন সাবেক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, যদি উপকূল বা চরের একেবারে কাছ থেকে বালু তোলা হয়, তবে চরের ওপর তার সরাসরি ক্ষতিকর প্রভাব পড়বেই।
ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন গণমাধ্যমকে বলেন, মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে ৭০-৮০টি ড্রেজার দিয়ে একাধারে বালু তোলা হচ্ছে। অবাধে বালু উত্তোলনের ফলে মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। বালু উত্তোলন বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়া দরকার।