বাংলাদেশের প্রথম নারী হিসেবে তৃতীয় গিনেস রেকর্ড নুসরাতের

বরিশাল সংবাদদাতা

একের পর এক ব্যতিক্রমী কৃতিত্বের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করে যাচ্ছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। কয়েন দিয়ে টাওয়ার নির্মাণ, চপস্টিক দিয়ে দ্রুততম সময়ে ভাত খাওয়া এবং সর্বশেষ কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক (তুষারকণা) তৈরি করে তৃতীয়বারের মতো নিজের নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ।
বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা বর্তমানে বাংলাদেশের প্রথম নারী, যার নাম তিনবার স্থান পেয়েছে গিনেস বিশ্বরেকর্ডের খাতায়। তার এ অর্জন শুধু বরিশাল নয়, পুরো দেশের জন্যই এক অনন্য গৌরব।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সর্বশেষ বিশ্বরেকর্ডটি গড়েন। দ্রুততম সময়ে কাগজ দিয়ে ‘স্নো-ফ্লেক তৈরি’ বিভাগে পূর্ববর্তী রেকর্ড ছিল চীনের এক প্রতিযোগীর দখলে। তিনি ২৩ দশমিক ১৬ সেকেন্ডে কাগজের স্নো-ফ্লেক তৈরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে স্নো-ফ্লেক তৈরি করে নতুন বিশ্বরেকর্ড গড়েন নিপা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার এই অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সনদপত্র প্রদান করেছে।
কাগজকে নির্দিষ্ট পদ্ধতিতে ভাঁজ ও কেটে তুষারকণার আকৃতি তৈরি করেই এই বিশ্বরেকর্ড গড়েন তিনি। সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করতে তাকে দীর্ঘদিন অনুশীলন করতে হয়েছে। এর আগে, ২০২১ সালে করোনা মহামারির সময় ঘরে বসেই এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে প্রথমবারের মতো গিনেস বিশ্বরেকর্ড গড়েন নিপা। সে সময় তিনি ইতালির সিলভিও সাব্বার গড়া আগের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ডের মালিক হন।
পরবর্তীতে ২০২৪ সালে চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে দ্বিতীয়বারের মতো গিনেস বিশ্বরেকর্ড অর্জন করেন। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করেন।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী নুসরাত জাহান নিপা বর্তমানে বরিশালের একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুসরাত জাহান নিপা বলেন, ‘কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে সবকিছু অর্জন করা সম্ভব। ছোটবেলা থেকেই ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল। আমার খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও বরিশালে মেয়েদের জন্য সুযোগ তুলনামূলক কম। তাই ঘরে বসেই এমন কিছু করার চেষ্টা করেছি, যা দেশ ও আমার শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি রেকর্ডের পেছনে অসংখ্য ঘণ্টার অনুশীলন ও পরিশ্রম রয়েছে। অনেকবার ব্যর্থ হয়েছি, আবার নতুন করে চেষ্টা করেছি। বাংলাদেশের পতাকা যখন বিশ্বমঞ্চে উঠে আসে, তখন সব কষ্ট সার্থক মনে হয়। ভবিষ্যতেও নতুন নতুন রেকর্ড গড়ে দেশের জন্য সম্মান বয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।’
নিপার এই সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। কলেজ রোড এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিপা শুধু নিজের নয়, পুরো বরিশালের মুখ উজ্জ্বল করেছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শহরের নাম পৌঁছে দেওয়ায় আমরা গর্বিত।’
স্থানীয় গৃহিণী রুবিনা আক্তার বলেন, ‘মেয়েরা চাইলে যে বিশ্বজয় করতে পারে, নিপা তার বড় উদাহরণ। তার সাফল্য আমাদের সন্তানদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিশেষজ্ঞরাও নিপার অর্জনকে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্বরেকর্ড গড়তে যে একাগ্রতা, মনোযোগ, ধৈর্য ও আত্মনিবেদন প্রয়োজন, নিপা তার উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই অর্জন নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে। বিশেষ করে নারীরা যে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, নিপা তার জীবন্ত উদাহরণ। এ ধরনের প্রতিভাবানদের রাষ্ট্রীয় ও সামাজিক পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন। তাহলে আরও অনেক তরুণ-তরুণী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসাহিত হবে।’
নুসরাত জাহান নিপা জানান, তার স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি ইতোমধ্যে আরও কয়েকটি নতুন ক্যাটাগরিতে গিনেস বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি শুরু করেছেন। তার লক্ষ্য, বিশ্বের বুকে আরও বেশিসংখ্যক রেকর্ডের মাধ্যমে বাংলাদেশের নাম তুলে ধরা।

বিসিএসে হ্যাটট্রিক, এবার পররাষ্ট্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসান