কোটি টাকার চিংড়ি রেনুপোনা জব্দ, আটক ১

কোটি টাকার চিংড়ি রেনুপোনা জব্দ, আটক ১
বরগুনা সংবাদদাতা

বরগুনায় অভিযান চালিয়ে কোটি টাকার অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করেছে মৎস বিভাগ। শুক্রবার (২২ মে) রাত আড়াইটার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একজনকে আটক করা হয়।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, অভিযানে ২৭২টি ড্রামে প্রায় ২২ থেকে ২৫ লাখ রেনুপোনা জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমুল্য ৮০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে রেনুপোনাগুলো বড়ইতলা ফেরিঘাট এলাকায় বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সরকার অনুমোদিত দুইটি চিংড়ি হ্যাচারি রয়েছে। উদ্ধারকৃত রেণু পোনার ক্ষেত্রে কোনো বৈধ হ্যাচারির তথ্য বা লাইসেন্স পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে রেনুপোনা আহরণ ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে।
বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।