ধূসর ডলফিন ধরা পড়লো বরশিতে
বরগুনা সংবাদদাতা

ধূসর ডলফিন ধরা পড়লো বরশিতে
বরগুনা সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯: ৪৭

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূসর বর্ণের ডলফিন বরশিতে ধরা পড়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যার পর বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে এক জেলের বরশিতে প্রায় ১৫ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে বিষখালী নদীতে মাছ ধরতে যান। এসময় নদীর মাঝামাঝি এলাকায় একটি বড় আকৃতির ডলফিন (শুশুক) বরশিতে আটকে যায়। পরে অনেক চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তুলে আনলে দেখা যায় এটি একটি ডলফিন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ভিড় জমায়।
জেলে জলিল মৃধা বলেন, ডলফিনটি বরশিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। পরে সেটি দুর্বল হয়ে পড়লে তীরে আনা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে নদীর তীরবর্তী এলাকায় আসার সময় অসাবধানতাবশত ডলফিনটি বরশিতে আটকে যায়।

/এসআর/