শিরোনাম

সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বরগুনা সংবাদদাতা
বরগুনা সংবাদদাতা
সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
শুভসন্ধ্যা সমুদ্র সৈকত

বরগুনার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে তিনি নিখোঁজ হন। তালতলী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তালতলী উপজেলার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই পর্যটকের নাম মো. আসাদুল। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি নামক এলাকার বাসিন্দা মুসার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নিখোঁজ আসাদুলসহ সমবয়সী ৪ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সৈকতে নেমে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করা গেলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরিফুল ইসলাম বলেন, আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো মেলেনি।

/এসআর/