শিরোনাম

বান্দরবানে ডায়রিয়ায় প্রাণ গেল নববধূর

বান্দরবান সংবাদদাতা
বান্দরবানে ডায়রিয়ায় প্রাণ গেল নববধূর
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে। তার নাম সংপ্রং ম্রো (১৮)। শুক্রবার (১৫ মে) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফি।

নিহত সংপ্রং ম্রো উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা পাড়ার বাসিন্দা এবং হংগ্রী ম্রোর মেয়ে।

স্থানীয়রা জানান, ভেওলা ম্রো পাড়ার সদ্য বিবাহিত সংপ্রং ম্রো ডায়রিয়ায় আক্রান্ত হলে গুরুতর অবস্থায় তাকে আলীকদম উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।

ডা. সাফি বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাকে খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই আমরা চিকিৎসা দেওয়ার জন্য বেশিক্ষণ সময় পাইনি। মূলত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পানিশূন্যতার কারণেই তার মৃত্যু হয়েছে।’

/এফআর/