শিরোনাম

অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবান সংবাদদাতা
বান্দরবান সংবাদদাতা
অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
আটক যৌথান বম

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করেছে যৌথবা‌হিনী।

শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, কেএনএফ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন তথ্য পাওয়া যায়। সেখানে ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় কেএনএফের এক সদস্যকে একটি অস্ত্রসহ আটক করা হয়।

আটক ব্যক্তির নাম যৌথান বম। তিনি থানচি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামের লালপিয়ান বমের ছেলে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘যৌথবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

/এসআর/