শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আব্দুল্লাহ আল-মামুন

জ্যেষ্ঠ প্রতিবেদক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল্লাহ আল-মামুন।
বুধবার (২৯ এপ্রিল) ব্যাংকটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংকে যোগদান করেন তিনি। শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মো. আব্দুল্লাহ আল-মামুন জামালপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া হিসাব বিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করার পর কানাডা’র টরেন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্লানিং (সিএফপি) সম্পন্ন করেছেন তিনি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সম্পন্ন করেন।
মো. আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২৮ বছর নিয়োজিত থেকে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৮ সালের ৩০ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। সর্বশেষ ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মো. আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ৩টি কর্পোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ সময় কাজ করে শাখার ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি।

শিশু হাসপাতালে পূবালী ব্যাংকের উপশাখা চালু