মোহাম্মদপুরে গুলি ও চাপাতির কোপে বাবা-ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনরাস্তা মোড় সংলগ্ন ময়ুরভিলার কাছে এ ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরের পাটালি ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে হামলার এ ঘটনা ঘটে।
গত কয়েকদিন ধরে এলাকায় অধিপত্য করা নিয়ে এই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় গ্রুপ এলাকায় নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছে।
জানা গেছে গুলিবিদ্ধ সুমন আলী পাটালি গ্রুপের সদস্য। গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের আরশিনগর এলাকার ‘রাজ বারবার জোন’ সেলুনে চুল কাটানোর সময় ফরহাদ নামে একজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পুলিশ বলছে ফরহাদও পাটালি গ্রুপের সদস্য ছিলেন। নিহত ফরহাদের ভগ্নিপতি গুলিবিদ্ধ সুমন।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ২
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা