রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় খিলগাঁও এলাকায় ওই অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো– লিটন বেপারী (৪৩), সাইমুম খান (৪০) ও মো. মুঞ্জুর (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কয়েকজন মাদক কারবারি খিলগাঁও গভঃমেন্ট স্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পাশে মালিবাগ রেলগেটগামী রাস্তার যাত্রী ছাউনির সামনে অবস্থান করছে। এমন তথ্যে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল তারা।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

৩৪ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৩