মিরপুরে চলন্ত বাসে আগুন

মিরপুরে চলন্ত বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি চলন্ত যাত্রীবাহী বাসে লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।
এর আগে, গতকাল শুক্রবার জুমার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।