গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় একটি বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছেন ওই ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন– কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহীন, তার স্ত্রী ফাহিমা আক্তার ও ভাগনি হাফছা।
হাসপাতালে নিয়ে আসা শাহিনের সহকর্মী মো. জসিম জানান, শাহিন নতুনবাজার এলাকায় ৬ তলা একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ঘুমন্ত অবস্থায় ভোরবেলা হঠাৎ বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে কক্ষটিতে আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তার ধারণা, গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শাহিনের শরীরে ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাদের ভাগনি হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।