শিরোনাম

সংসদের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রাস্তায় পড়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রাস্তায় পড়ে শিক্ষিকার মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

‎জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পরে মোসা. রনজিনা পারভীন নামে এক স্কুল শিক্ষিকা প্রাণ হারিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

জানা গেছে, বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন রনজিনা পারভীন। গতরাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন তিনি। এরপর রিকশা যোগে ফার্মগেট সংলগ্ন ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসামাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি নিচে পরে গেলে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।‎

/এসবি/