মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতর শক্তিশালী বোমা

সিজেডএন ডেস্ক

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় মেট্রোস্টেশন সংলগ্ন সড়কে পড়ে থাকা একটি ছাতার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই ডিভাইসটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আইইডির ভেতরে বৈদ্যুতিক সার্কিট ও ব্যাটারি ছিল। ধাতব পাইপের মধ্যে বিস্ফোরক পদার্থ এবং ক্ষয়ক্ষতি বাড়ানোর জন্য ছোট ছোট ধাতব বল ব্যবহার করা হয়েছিল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছাতার বোতাম চাপলে বিস্ফোরণ ঘটানোর মতোভাবে ডিভাইসটি তৈরি করা হয়েছিল। তবে কে বা কারা এটি সেখানে রেখেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।