আবারও চালু হচ্ছে ডিভি লটারি, এবার কী সুযোগ পাবেন বাংলাদেশিরা

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্নপূরণে ‘ডিভি লটারি’ (ডাইভারসিটি ভিসা ) একটি বড় সুযোগ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে এই লটারি কর্মসূচি। আগামী নভেম্বর মাসেই ২০২৭ সালের ডিভি লটারির আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে। নিবন্ধনের এমন খবরে বিশ্বজুড়ে আবেদনকারীদের মনে নতুন আশা জাগলেও বাংলাদেশিদের জন্য বিষয়টি নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা ডিভি লটারির নিবন্ধন শুরু করার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেন। আদালত আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে বলেছেন। নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু থাকতে পারে।
নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান মামলা করে। প্রতিষ্ঠানটির অভিযোগ, আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত কর্মসূচিটি আটকে রেখেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নির্ধারিত সময় পার হওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে ডিভি লটারিতে বাংলাদেশিরা অংশ নিতে পারবেন কি না, তা নির্ভর করছে ২০২৭ সালের কর্মসূচিতে যোগ্য দেশের তালিকার ওপর। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা এখনো গুরুত্বপূর্ণ। তাই নিবন্ধন শুরুর সম্ভাব্য সময় জানা গেলেও বাংলাদেশিদের আবেদনের সুযোগ নিশ্চিত হয়েছে, এমনটি বলা যাচ্ছে না।
ডিভি লটারি সাধারণভাবে গ্রিন কার্ড লটারি নামে পরিচিত। এ কর্মসূচির আওতায় যোগ্য দেশগুলোর নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। লটারিতে নির্বাচিত ব্যক্তিরা নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।
সাধারণত আবেদনকারীদের উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে। এ কর্মসূচিতে আবেদন করতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার চাকরির প্রস্তাব প্রয়োজন হয় না।