আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যান থেকে পালাল পিচ্চি রাজা

সিজেডএন ডেস্ক

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়েছে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার জানান, রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে ওই আসামিকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে হাজিরা শেষে তাকে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যায় সে।
তিনি বলেন, কারাগারে ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি কোনো একটি স্থানে টয়লেটে যাওয়ার কথা জানায় ওই আসামি। পরে তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। এ সময় সেখান থেকে সে পালিয়ে যায় বলে পুলিশ সদস্যদের কাছ থেকে কারা কর্তৃপক্ষ জানতে পারে।
সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম আরও বলেন, আসামি কারাগার কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় নয়, পুলিশের হেফাজত থেকে বের হওয়ার পর পালিয়েছে। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।