মিরপুর-ভাষানটেকে নকশাবহির্ভূত স্থাপনা ভেঙে দিলো রাজউক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির মোবাইল কোর্টের অভিযানে নির্মাণাধীন ভবনের অনুমোদনহীন ও নকশাবহির্ভূত অংশসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজউকের মহাখালী জোনাল অফিসের অধীনে জোন-৩/১-এর আওতাধীন মিরপুর, ভাষানটেক ও ইসিবি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদিত নকশা না মেনে নির্মাণ করা স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
রাজউকের এই মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার রতন কুমার, প্রধান ইমারত পরিদর্শক নূর আলম ও নূর নবী এবং ইমারত পরিদর্শক মো. শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানে ঢাকা সেনানিবাসের মাটিকাটা এলাকার কেরামত আলী সড়কে নির্মাণাধীন দুটি ভবনের অনুমোদনহীন ও নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। একই সঙ্গে মিরপুর-১৪ নম্বরের ভাষানটেকের বাগানবাড়ি এলাকার তিনটি ভবনের নকশাবহির্ভূত স্থাপনাও ভেঙে দেওয়া হয়।

এছাড়া ,১২১/১ বাগানবাড়ির একটি ভবনে পার্কিংয়ের জায়গা দখল করে ক্যাটারিং ব্যবসা পরিচালনার বিষয়টি নজরে আসে মোবাইল কোর্টের। এ সময় ভবন মালিককে পার্কিংয়ের জায়গা থেকে ব্যবসা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। মালিক আগামী এক মাসের মধ্যে সেখানে পরিচালিত ক্যাটারিং ব্যবসা বন্ধ করার আশ্বাস দেন। তবে এ ঘটনায় তাকে কোনো জরিমানা করা হয়নি।