ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে অভিযানটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সমান গুরুত্ব দিতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুই শিফটে-ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। প্রাক-বর্ষা মৌসুমের জরিপে যেসব এলাকা ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল, সেখানে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
অভিযানে ডিএসসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।

শহরের ঘুম ভাঙার আগেই যাদের হাতে বদলে যায় নগরের চেহারা