শিরোনাম

ঈদের দিনে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
ঈদের দিনে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এ দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৭ মে) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৮ মে) দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

/এসবি/