মধ্যরাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণ
সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

/এসবি/