জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিজেডএন ডেস্ক

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে একটি কাভার্ড ভ্যান জাহাঙ্গীর গেইট হয়ে মোড় নেওয়ার সময় মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই ব্যক্তির মরদেহ।
দুর্ঘটনার পর সেখানে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানটি আটকে দেন। এ সময় চালককে মারধর করেন কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করে।
রাস্তায় মরদেহ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল পড়ে থাকায় জাহাঙ্গীর গেইট এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে সড়কের ওই অংশে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা বলেন, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যাওয়ার পরও চালক সেটিকে রক্ষার জন্য কোনো তৎপরতা দেখাননি।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য থানা-পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।