রাজধানীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেডিকেল সংবাদদাতা

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজিত হাসান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিত হাসান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মো. সোলাইমানের ছেলে। আল-মদিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন তিনি।
সাজিতকে হাসপাতালে নিয়ে আসা সোহান বলেন, সকালে শনির আখড়া দিয়ে তিনি কলেজে যাচ্ছিলাম। এসময় সিএনজি অটোরিকশাটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী সাজিত ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি দেখে পরবর্তীতে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাজিদের মৃত্যু হয়।
নিহত সাজিতের বাবা সোলাইমান বলেন, আমার ২ মেয়ে ও এক ছেলের মধ্যে সাজিত ছিল মেঝো। সে অবিবাহিত ছিল। তবে তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। প্রতিদিনের মতো আজ সকালেও নিজের মোটরসাইকেল চালিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয় সে। এর কিছুক্ষণ পর সাজিদের দুর্ঘটনার খবর পাই।
যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২