সেই ৭ টুকরো লাশের মাথা মিললো ময়লার স্তূপে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা থেকে সাত টুকরো মরদেহ উদ্ধারের পর মানিকনগর থেকে খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে পূর্ব মানিকনগর এলাকার একটি ময়লার স্তূপ থেকে মরদেহটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথায় ৭৭ ও ৭৭/এ নম্বর দুটি বাড়ির মাঝের গলি থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়েছে। একটি কালো পলিথিনে মোড়ানো ছিল সেটি।
ধারণা করা হচ্ছে, রবিবার উদ্ধার হওয়া মরদেহেরই বিচ্ছিন্ন মাথা এটি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এর আগে, রবিবার দুপুরে মুগদা মান্ডার ১ম গলির একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির সাত টুকরো করা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তখন ওই জায়গায় মরদেহের মাথাটি পাওয়া যায়নি।

বাড়ির বেজমেন্ট থেকে মাথাবিহীন লাশের ৭ টুকরো উদ্ধার