মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– আমির হোসেন (৫৫) ও দেলোয়ার হোসেন (৫০)। তাদের মধ্যে নিহত দেলোয়ার বরিশাল জেলার গৌরনদী থানার হাসনাবাদ এলাকার মৃত আব্দুল বেপারীর ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। আর আমির হোসন বগুড়া জেলার শিবগঞ্জ থানার মৃত মো. আলীর ছেলে। তিনি শপিং কমপ্লেক্সের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচে ইলেকট্রিকের কাজ করছিলেন নিহত দেলোয়ার হোসেন। এসময় তাকে সাহায্য করছিলেন আমির হোসেন। তবে হঠাৎ ওয়ারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনে অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকেন। পরে ভবনের রাজমিস্ত্রি তাদের দুজনকে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার বলেন, রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে দেলোয়ার হোসেন ও আমির হোসেন নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার 