শিরোনাম

রাজধানীর পল্লবীতে গলা কেটে শিশু হত্যা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে গলা কেটে শিশু হত্যা

রাজধানীর পল্লবীতে লামিসা (৭) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। তারা বর্তমানে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭-এর ৩৯ নম্বর বাসায় বসবাস করতো।

এদিকে, এই ঘটনায় নিহতের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ও অভিযুক্ত সোহেলের (৩২) স্ত্রীকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, ‘প্রাথমিক ভাবে জানা গেছে, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করে। শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।’

ডিএমপির মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, ‘অভিযুক্ত সোহেলকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রীকে আটক করা হয়েছে। সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলে বিস্তারিত জানা যাবে।’

/এফআর/