শিরোনাম

সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় সন্ত্রাসীদের গুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় সন্ত্রাসীদের গুলি
সাংবাদিকের বাসায় গুলি করে সন্ত্রাসীরা

রাজধানীর পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, দুটি মোটরসাইকেলে চারজন সন্ত্রাসী তার বাসায় এসে তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। সব মিলিয়ে চার রাউন্ড গুলি করার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

সাংবাদিক প্রান্ত পারভেজ জানান,, মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে আশিক গ্রুপ। সম্প্রতি এই গ্রুপের চাঁদাবাজি নিয়ে ৭১ টেলিভিশনে সংবাদ সম্প্রচারের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় আশিক গ্রুপের মূলহোতা হিসেবে আশিকের নাম উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করার কথা রয়েছে।

/এসআর/