শিরোনাম

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লেগেছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ–সংলগ্ন এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দেখতে পায়, কার্গো ভিলেজে আগুন লাগেনি; পাশের একটি ময়লার স্তুপ থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে কার্গো ভিলেজে আগুন লাগার তথ্য পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে সেখানে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে কার্গো ভিলেজের পাশের একটি ময়লার স্তূপে ধোঁয়া ও আগুনের উপস্থিতি দেখা যায়। এরপর ওই স্থানেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

/এমআর/