মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাং প্রধানকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০: ২৯

ঘটনাস্থল থেকে আটককৃত তিন যুবক। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে আহত করা কিশোর গ্যাংয়ের দলনেতা ইমন ওরফে এলেক্স ইমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) বিকালে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে।
নিহত ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিলেন। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
সূত্রে জানা গেছে, সম্প্রতি বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং এলেক্স গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার আরমান গ্রুপের কয়েকজন মিলে ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার, স্টিলের একটি পাত জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বী কাজী (২৫)। তারা আরমান শাহরুখ গ্রুপের সদস্য।

/এফআর/

আবারও বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়ালো