শিরোনাম

মোহাম্মদপুরে নিষিদ্ধ আ.লীগের ইউনিট সভাপতি ইমরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে নিষিদ্ধ আ.লীগের ইউনিট সভাপতি ইমরান গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ইমরান হোসেন।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ড কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, গ্রেপ্তারকৃত ইমরান হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/