রাজধানীর পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছে গবির ১৮ শিক্ষার্থী

গবি সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৮ শিক্ষার্থী।
শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে স্বাস্থ্যসম্মত পশু বিক্রি ও সেবার মান নিশ্চিত করতে তারা এ কার্যক্রম শুরু করেন, যা চলবে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত।
প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) সূত্রে জানা যায়, রাজধানীর ২৯টি কোরবানির পশুর হাটে প্রাণীর প্রাথমিক চিকিৎসাসেবা দিতে মোবাইল ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে গণ বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। মোট ৮৭ জন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিনিয়র ভেটেরিনারিয়ানদের তত্ত্বাবধানে তারা হাটে ভ্রাম্যমাণ সেবা প্রদান করছেন।
রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন কোরবানির পশুর হাটে দায়িত্ব পালনরত গবি শিক্ষার্থী আব্দুল মাজেদ সালাফি বলেন, আমরা হাটে অসুস্থ ও দুর্বল পশুর প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। পাশাপাশি খামারি ও ক্রেতাদের পশুর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করছি। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নতুন বিষয় শেখার সুযোগ পাচ্ছি। ঈদের সময় পরিবারের সঙ্গে না থেকে প্রাণীসেবায় যুক্ত থাকতে পারা আমাদের জন্য অভিজ্ঞতা অর্জনের একটি বড় সুযোগ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩ হাজার ৬০০টিরও বেশি অস্থায়ী ও স্থায়ী পশুর হাট বসানো হবে। এসব হাটে প্রায় দুই হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে।
গত ২১ মে সকালে ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) কোরবানির পশুর হাটে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসাসেবাসহ হাটের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।