তিতুমীরে দুই গ্রুপের মারামারি; সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

তিতুমীর কলেজ সংবাদদাতা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আব্দুর রহমান তালুকদার বলেন, ‘আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। এ সময় তারা “ওই সাংবাদিক সমিতির ওরে মার” বলে চিৎকার করছিল। তখন আমার হাতে স্বাভাবিকভাবেই ফোন ছিল। রাকিব নামে একজন সেখানে ছিল, যাকে আমি ভালোভাবে চিনি। তারাও আমাকে মারধর করেছে।’
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী।
এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মারামারির বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সাংবাদিকের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনোভাবেই এটি সমর্থন করে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে কলেজের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এই সংবাদ লেখার সময় পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।