বাজেটে জবির বরাদ্দ ১৮৬ কোটি ৬০ লাখ টাকা

বাজেটে জবির বরাদ্দ ১৮৬ কোটি ৬০ লাখ টাকা
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব (পরিচালন) বাজেট পেয়েছে। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।
ইউজিসি সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
রাজস্ব বাজেটের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ১৮৬ কোটি ৬০ লাখ টাকা। একই তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা এবং খুলনা বিশ্ববিদ্যালয় ১৮২ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
অন্যদিকে রাজস্ব বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার বাজেট ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা পেয়েছে।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউজিসি। গবেষণা কার্যক্রমে দ্বৈততা পরিহারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহ ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ হয়েছে ২৩৮ কোটি টাকা।