আন্তর্জাতিক র্যাংকিং থেকে বাদ রুয়েট

আন্তর্জাতিক র্যাংকিং থেকে বাদ রুয়েট
রুয়েট সংবাদদাতা

এবছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৭ স্থান পায়নি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বুধবার (১৮ জুন) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও দেশের অন্যতম শীর্ষ এ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গতবারের জায়গা ধরে রাখতে পারেনি।
এবারের র্যাংকিংয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) স্থান পেয়েছে। তবে গত বছর এ তালিকায় নাম থাকলেও রুয়েট এবার অনুপস্থিত।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট রয়েছে দ্বিতীয় অবস্থানে। বৈশ্বিক র্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৭৬১-৭৭০ ব্যান্ডে। আইইউটি রয়েছে ১২০১-১৪০০ ব্যান্ডে এবং কুয়েট ও চুয়েট অবস্থান করেছে ১৪০১+ ব্যান্ডে।
র্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া তালিকায় স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, কিউএস ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৬’-এ রুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করেছিল। একই সময়ে বুয়েট ছিল ৭৬১-৭৭০ ব্যান্ডে, আইইউটি ১২০১-১৪০০ ব্যান্ডে এবং কুয়েট ও চুয়েট ১৪০১+ ব্যান্ডে ছিল। ফলে এক বছর ব্যবধানে রুয়েট তার আন্তর্জাতিক অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
কিউএস বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে একাধিক সূচক বিবেচনা করে থাকে। এর মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে গ্রহণযোগ্যতা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি এবং টেকসই উন্নয়নসংক্রান্ত কার্যক্রম। এসব সূচকে অর্জিত স্কোরের ভিত্তিতেই প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করা হয়।
এবারের কিউএস ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২৭’-এ বিশ্বের ১০৬টি দেশ ও অঞ্চলের ১,৫০০-এর বেশি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিকীকরণ এবং কর্মসংস্থান সক্ষমতাসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এই বৈশ্বিক তালিকা প্রস্তুত করা হয়েছে।