ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১৪ দিনের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত সরকারি তিতুমীর কলেজ। অনেকদিন পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় প্রাণ ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে প্রথম দিন ক্লাসের চাপ কম থাকায় শিক্ষার্থীরা মেতে ওঠেন আড্ডায়। বন্ধুদের কাছে পেয়ে চলছে আনন্দ-উল্লাস। আড্ডার ফাঁকে ফাঁকে চলছিল ঈদের শুভেচ্ছা বিনিময়।
ঈদুল আযহার উপলক্ষে গত ২৪ মে থেকে গতকাল শনিবার (৬ জুন) পর্যন্ত বন্ধ ছিল তিতুমীর কলেজ। তাই ক্যাম্পাস খোলার পরেও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ছিল অনেকটা শিথিল। তবে বিভাগগুলোর দাপ্তরিক কার্যক্রম ছিল স্বাভাবিক। শ্রেণি কার্যক্রম ঘোষণার প্রথম দিনেই প্রিয় ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আগমনের ফলে তিতুমীরের আড্ডাস্থলগুলো এখন কোলাহলপূর্ণ। বরকত মিলনায়তন, বেলায়েত চত্বর, শহীদ মিনার ও শাকিল চত্বরে চলছে শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা।
এদিকে, ছুটি শেষে হলগুলোতে ফিরতে শুরু করেছে আবাসিক শিক্ষার্থীরা। ইতোমধ্যে মেয়েদের তিনটি হলসহ ছেলেদের একটি হলে শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।
শাকিল চত্বরে আড্ডারত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ঈদুল আজাহার ছুটি উপলক্ষে পড়াশোনা বন্ধ থাকায় পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপন করলাম এবং ছুটি শেষে আবারও চিরচেনা পড়াশোনার ব্যস্ততায় ঢুকে গেলাম। দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে কাটানোর পর পড়াশোনার জন্য ফিরতে কিছুটা কষ্ট লাগলেও ক্যাম্পাসে আসার পর বন্ধু-বান্ধবদের সাথে দেখা হওয়ার পর সেই কষ্টটা ভুলে যাচ্ছি।
বরকত মিলনায়তনে আড্ডারত দর্শন বিভাগের শিক্ষার্থী সামিয়া বলেন, আজ ছুটি শেষে অনেকদিন পর ক্যাম্পাসে ফেরার পর দেখলাম সবাই পরিবার ছেড়ে আসার কষ্ট ভুলে বন্ধু-বান্ধবের সঙ্গে ঈদের অনেকদিন পরেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে এবং পড়াশোনায় মনোযোগ দিচ্ছে।
অধিকাংশ শিক্ষার্থীদের মতে, ক্যাম্পাস ছাড়া আর কোথাও ভালো লাগে না। প্রিয় বিদ্যাপীঠের প্রতি রয়েছে এক অন্যরকম টান। ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা সবকিছুই যেন তাদেরকে মাতিয়ে রাখে। এজন্যই প্রিয় ক্যাম্পাসে ফিরলেই যেন শান্তি মিলে শিক্ষার্থীদের।

তিতুমীরের শিক্ষার্থীদের ঈদে বাড়ি ফেরার গল্প