বাড়ি দখলের হুমকির অভিযোগে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা

জাবি প্রতিনিধি

বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেলিম রেজাকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কর্মস্থলে গিয়ে তাকে বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেলিম রেজার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তাকে একটি বিষয় মীমাংসার জন্য চাপ প্রয়োগ করা হয়। অন্যথায় তার বাড়ি দখলের হুমকি দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই সেলিম রেজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।