বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি

বেরোবি সংবাদদাতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তারা বৈষম্য, প্রহসন ও হয়রানির অভিযোগ তুলে কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে দুপুর ১২টায় পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ব্যানারে এ কর্মবিরতি পালন করেন তারা।
এ সময় গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবিতে আবেদন জানিয়ে আসছি। কিন্তু বারবার হয়রানির শিকার হয়েছি। বাধ্য হয়েই আজ কর্মবিরতিতে নেমেছি।
একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর আবেদন জানিয়ে আসছি। কিন্তু আমাদের যৌক্তিক দাবির বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমার চাই আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, গত এপ্রিল মাসের ৯ ও ১০ তারিখে পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসায় তা স্থগিত করা হয়েছে।