জাবিতে ধর্ষণচেষ্টা: এবার রেজিস্ট্রার ভবনে তালা
জাবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৩: ৪৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে এবার রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এসময় আন্দোলনকারীরা জানান, রেজিস্ট্রার ভবন অবরোধ থাকবে। তবে শিক্ষার্থীদের কাজ থাকলে ভেতরে ঢুকতে দেওয়া হবে।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, আমাদের যে ছয় দফা দাবি ছিল এর মধ্যে প্রথম দফা দাবি ছিল, ৪৮ ঘন্টার মধ্যে পলাতক আসামিকে ধরতে হবে। যদি ধরতে ব্যর্থ হন, তবে পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ করতে হবে।
জাবি ছাত্র ইউনিয়নের সদস্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, ১০৬ ঘণ্টা পার হয়ে গেলো। কিন্তু পলাতক আসামিকে গ্রেপ্তারের কোনো খবর নেই। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা, সেটিও প্রশ্নের বিষয়।
তাদের দাবির মধ্যে রয়েছে–দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, কুইক রেসপন্স টিম গঠন এবং সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
দাবি আদায়ে বুধবার থেকে প্রতিদিনই ক্যাম্পাসে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা অভিযোগ করেন, আল্টিমেটামের সময় শেষ হলেও প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টর অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে পরদিন রেজিস্ট্রার ভবনেও তালা দেওয়া হবে।
এদিন রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণচেষ্টা ও প্রাণনাশ চেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ১২মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

/এসআর/